পরিচিতি

আমাদের সম্পর্কে

ধলাই-বগাদিয়া উচ্চ বিদ্যালয়

বাংলাদেশ ৬৪ টি জেলার মধ্যে অন্যতম ঐতিহাসিক জেলা কিশোরগঞ্জ । অত্র জেলার ১৩টি উপজেলার মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন হাওড় বেষ্টিত উপজেলা মিঠামইন। বর্ণিত উপজেলার ৩নং ঢাকী ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রামের নাম চারিগ্রাম। অত্র গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ধনবান ব্যক্তিতব মরহুম জনাব আব্দুল আজিজ ভূঞা কবুলপুর মৌজায় ১.৩৬ (এক একর ছত্রিশ) শতাংশ ভূমি সাফ কাওলা প্রদান করেন,গ্রামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য। আব্দুল আজিজ ভূঞার উচ্চ বিদ্যালয়ের স্বপ্ন প্রতিষ্ঠার জন্য চারিগ্রামের কৃতি সন্তান, জনগন নন্দিত ৩নং ঢাকী ইউনিয়নের সফল চেয়ারম্যান মরহুম জনাব মোঃ জিতু ভুঞার অক্লান্ত পরিশ্রমে স্থানীয় শিক্ষানুরাগী জনাব মোঃ গাজীউর রহমান ভূঞা সহ গণ্যমান্য অনেকের সহযোগীতায় জিতু ভূঞা সাহেব নিজের সর্বশক্তি ও সামথ্য দিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন বিগত ০১/০১/১৯৮৪ ইং সনে।

এক নজরে

EIIN: 110522প্রতিষ্ঠানের ধরন: উচ্চ মাধ্যমিক

প্রধান শিক্ষক ও সভাপতির বাণী

আলা উদ্দীন আহাম্মদ

প্রধান শিক্ষক

আলা উদ্দীন আহাম্মদ

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ও প্রযুক্তির যথার্থ ব্যবহারের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য। জাতির আকাঙ্ক্ষা পূরণে ও সুশিক্ষিত মানুষ গড়তে সূচনালগ্ন থেকেই ধলাই-বগাদিয়া উচ্চ বিদ্যালয় তার কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা মনে করি যুগের প্রয়োজন মেটাতে শিক্ষা প্রতিষ্ঠান কেবল জ্ঞান ও বিদ্যা দান করেই তার দায় এড়াতে পারে না। নৈতিক মূল্যবোধের অবক্ষয়, ভোগবাদী মানসিকতার অস্থিরতা
ফয়েজ উদ্দিন মানিক আলুয়া

সভাপতির বানী

ফয়েজ উদ্দিন মানিক আলুয়া

একটি সুশৃঙ্খল, সুন্দর ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির আত্মোন্নয়নের অপরিহার্য অঙ্গ। একটি যথার্থ বিদ্যালয়ই পারে জাতির মানুষ তৈরির স্বপ্নকে বাস্তবায়ন করতে। বাংলাদেশের হাওড় অঞ্চলে যে কয়টি বিদ্যালয় এই মহান দায়িত্বকে মাথা পেতে নিয়েছে ধলাই-বগাদিয়া উচ্চ বিদ্যালয় তার মধ্যে একটি।ধলাই-বগাদিয়া উচ্চ বিদ্যালয়টি বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ কিশোরগঞ্জ জেলার মিঠামেইন উপজেলাধীন ধলাই-বগাদিয়া গ্রামে অবস্থিত। এই স্কুলটির বীজ সর্বপ্রথম প্রোথিত হয়েছিল ১৯৯৯ সালে ।